কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ এ ০৪:৫১ PM
এক নজরে
কন্টেন্ট: পাতা
ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশের পর্যটন স্পটসমূহে পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা প্রদানকারী গুরুত্বপূর্ণ আইন প্রয়োগকারী সংস্থা। ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট। এই ইউনিট প্রধানের পদমর্যাদা অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (অতিরিক্ত আইজিপি)।
ট্যুরিস্ট পুলিশের আত্নপ্রকাশ
১৯৭২ সালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন গঠনের মাধ্যমে বাংলাদেশে পর্যটন শিল্পের শুভ সূচনা হয়। ২০১০ সালে জাতীয় পর্যটন নীতিমালা ঘোষণা করা হয়। সেই নীতিমালার ৬.৯ অনুচ্ছেদে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকল্পে ট্যুরিস্ট স্পটসমূহে ট্যুরিস্ট পুলিশ গঠনের বিষয়ে উল্লেখ আছে। পরবর্তীতে ২০১৩ সালের ৬ নভেম্বর ‘ট্যুরিস্ট পুলিশ’ নামক বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত ইউনিট গঠন করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সংগঠনঃ
ট্যুরিস্ট পুলিশে ০৪টি বিভাগঃ
১. ঢাকা—ময়মনসিংহ—সিলেট বিভাগ
২. চট্টগ্রাম বিভাগ
৩. খুলনা—বরিশাল বিভাগ
৪. রাজশাহী—রংপুর বিভাগ
উক্ত বিভাগ গুলি আবার ১১ টি রিজিয়নে বিভক্তঃ
১. ঢাকা রিজিয়ন
২. সিলেট রিজিয়ন
৩. ময়মনসিংহ রিজিয়ন
৪. চট্টগ্রাম রিজিয়ন
৫. কক্সবাজার রিজিয়ন
৬. রাঙ্গামাটি—খাগড়াছড়ি রিজিয়ন
৭. বান্দারবান রিজিয়ন
৮. রাজশাহী রিজিয়ন
৯. রংপুর রিজিয়ন
১০. খুলনা রিজিয়ন
১১. কুয়াকাটা রিজিয়ন
উক্ত ১১ টি রিজিয়ন ৩২টি জেলায় ৩৯ টি জোনে বিভক্ত হয়ে ৬৪টি অফিসের মাধ্যমে ১৩২টি পর্যটন স্পটে সংস্থাটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।